পাকিস্তান সুপার লিগের (PSL) ১১তম আসরে রীতিমতো উড়ছে নাহিদ রানা ও শরিফুল ইসলামদের দল পেশোয়ার জালমি। বর্তমানে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে তারা। নিজেদের এই আধিপত্য আরও সুসংহত করতে এবার ইংলিশ ব্যাটার জেমস ভিন্সকে দলে ভেড়াল ফ্র্যাঞ্চাইজিটি। ভিন্সের যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন দলের মালিক জাভেদ আফ্রিদি।
পিএসএলে জেমস ভিন্সের পরিসংখ্যান
৩৫ বছর বয়সী জেমস ভিন্স পিএসএলের অত্যন্ত পরিচিত মুখ। এর আগে করাচি কিংস, কোয়েটা গ্ল্যাডিয়েটর্স এবং মুলতান সুলতানসের হয়ে খেলেছেন তিনি। লিগের ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় সেরা দশে রয়েছেন তিনি। ৫৬ ইনিংসে ১টি সেঞ্চুরি ও ৭টি হাফ-সেঞ্চুরিসহ প্রায় ১৪০ স্ট্রাইক রেটে ১৫৪৪ রান করেছেন এই ইংলিশ ক্রিকেটার।
বর্তমানে ৫ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে পেশোয়ার জালমি। সোমবার করাচির ন্যাশনাল ব্যাংক স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষ টেবিলের দ্বিতীয় স্থানে থাকা মুলতান সুলতানস।
পেশোয়ার জালমি স্কোয়াড:
বাবর আজম (অধিনায়ক), সুফিয়ান মুকিম, আব্দুল সামাদ, আলি রাজা, অ্যারন হার্ডি, আমির জামাল, খুররা শেহজাদ, মোহাম্মদ হারিস, খালিদ উসমান, আব্দুল সুবহান, তানজিদ হাসান তামিম, মিচেল ব্রেসওয়েল, কুশল মেন্ডিস, ইফতেখার আহমেদ, নাহিদ রানা, কাশিফ আলী, শাহনেওয়াজ ধানি, ফরহান ইউসুফ, ব্রায়ান বেনেট, মোহাম্মদ বাসিত, জেমস ভিন্স ও শরিফুল ইসলাম।
সূত্র: স্পোর্টস ডেস্ক