শিরোনাম
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...

তুরস্কের কাছে ১ বিলিয়ন ডলার ও সুন্দরী নারী দাবি উগান্ডা সেনাপ্রধানের: নেপথ্যে সোমালিয়া ইস্যু

উগান্ডা একটি খ্রিস্টান প্রধান দেশ হলেও সাংবিধানিকভাবে তারা সেকুলার। বর্তমানে আন্তর্জাতিক অঙ্গনে একটি খবর বেশ আলোড়ন সৃষ্টি করেছে—উগান্ডার সেনাপ্রধান তুরস্কের কাছে এক বিলিয়ন ডলার এবং তুরস্কের সবচেয়ে সুন্দরী নারী দাবি করেছেন। এই অদ্ভুত দাবির পেছনে রয়েছে সোমালিয়ার ভূ-রাজনৈতিক ও সামরিক স্বার্থ।

মূলত উগান্ডার সেনাবাহিনী সোমালিয়ায় সরাসরি সামরিক লড়াইয়ে নিয়োজিত। সেখানে যেন শরিয়াহ শাসন প্রতিষ্ঠা না হয়, সেজন্য তারা কাজ করে যাচ্ছে। অন্যদিকে, তুরস্ক সোমালিয়ায় আল-শাবাবের বিরুদ্ধে এক ধরনের জোট সঙ্গী হিসেবে কাজ করছে। উগান্ডা আফ্রিকান ইউনিয়নের পক্ষে লড়াই করছে, আর তুরস্ক সোমালিয়ার সেনাবাহিনীকে ট্রেনিং দিয়ে শক্তিশালী করছে।

অর্থনৈতিক স্বার্থ: তুরস্ক সোমালিয়ায় অবকাঠামো ও রাষ্ট্রীয় খাতে বিপুল বিনিয়োগ করেছে। অভিযোগ রয়েছে, এই বিনিয়োগের আড়ালে তুরস্ক সোমালিয়ার অর্থনীতিতে বড় প্রভাব বিস্তার করছে। এমনকি সোমালিয়ার বন্দরের আয়ের ৪৫ শতাংশ অফিসিয়ালি তুরস্ক নিয়ে যাচ্ছে, যা বিশ্বজুড়ে বন্দর লিজের ইতিহাসে বেশ বিরল।

সোমালিয়ায় ইসলামি শাসন ঠেকানোর লড়াইয়ে সব পক্ষ ক্ষতিগ্রস্ত হলেও তুরস্ক সেখান থেকে বড় ধরনের অর্থনৈতিক সুবিধা আদায় করে নিচ্ছে। আর সেই মুনাফার ভাগ এবং তুরস্কের প্রভাবশালী অবস্থানের দিকে তাকিয়েই উগান্ডার সেনাপ্রধান এমন বিতর্কিত দাবি তুলেছেন।

যাদের পক্ষে তুর্কি সেনাবাহিনী অবস্থান নিচ্ছে, তারাই আজ তুর্কিদের কাছে প্রকাশ্যে নারী দাবি করছে—যাকে মুসলিম ইতিহাসের এক নির্লজ্জ অধ্যায় হিসেবে অভিহিত করেছেন বিশ্লেষক আব্দুল্লাহ বিন বশির।


বিশ্লেষণ | আব্দুল্লাহ বিন বশির

এলাকার খবর