সর্বশেষ
সংবাদ লোড হচ্ছে...
অর্থনীতি

ছেঁড়া-ফাটা ও ময়লা নোট নিতে বাধ্য সব ব্যাংক: অমান্য করলেই কড়া শাস্তির হুঁশিয়ারি

দেশজুড়ে ছেঁড়া-ফাটা, ত্রুটিপূর্ণ ও ময়লাযুক্ত নোটের ব্যবহার বেড়ে যাওয়ায় জনসাধারণের ভোগান্তি লাঘবে কঠোর অবস্থান নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে সব তফসিলি ব্যাংকের শাখায় এসব নোট গ্রহণ ও বিনিময় বাধ্যতামূলক করা হয়েছে। রোববার (১২ এপ্রিল) এ বিষয়ে একটি বিশেষ নির্দেশনা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।

নির্দেশনার মূল বক্তব্য: জনসাধারণের স্বাভাবিক নগদ লেনদেন নিশ্চিত করতে সব ব্যাংকের শাখায় নিয়ম অনুযায়ী ছেঁড়া-ফাটা ও ময়লাযুক্ত নোট গ্রহণ করতে হবে। এর বিপরীতে গ্রাহককে নতুন বা পুনঃপ্রচলনযোগ্য (ব্যাবহারযোগ্য) নোট সরবরাহ করতে হবে।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, বাজারে বর্তমানে ছেঁড়া ও ময়লা নোটের আধিক্য সাধারণ মানুষের লেনদেনে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। এ পরিস্থিতি মোকাবিলায় ‘ক্লিন নোট পলিসি’ বাস্তবায়নে ব্যাংকগুলোকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে ৫, ১০, ২০ ও ৫০ টাকার মতো ছোট মূল্যমানের নোট নিয়মিত গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

অনীহা দেখালে কঠোর ব্যবস্থা

বাংলাদেশ ব্যাংক স্পষ্টভাবে জানিয়েছে, কোনো ব্যাংক শাখা যদি এই সেবা দিতে অনীহা বা গাফিলতি দেখায়, তবে তাদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নির্ধারিত কাউন্টারের মাধ্যমে যেন দ্রুত এই বিনিময় সেবা নিশ্চিত করা হয়, সে বিষয়ে ব্যাংকগুলোকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে বলা হয়েছে।

আইনি ভিত্তি: ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারার ক্ষমতাবলে জারি করা এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

সূত্র: দৈনিক ইত্তেফাক

শেয়ার করুন: Facebook Twitter WhatsApp
এলাকার খবর