সর্বশেষ
সংবাদ লোড হচ্ছে...
United Bengal Sultanate

এডিসি নির্বাচন: উত্তর লালছড়িতে চরম উত্তেজনা, পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন টিএসআর ও বিএসএফ

এডিসি নির্বাচনের দিন উত্তর লালছড়ি এলাকায় চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, সাধারণ এলাকার কিছু মানুষ বেআইনিভাবে এডিসি এলাকায় প্রবেশ করে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন। এই ঘটনাকে কেন্দ্র করে সকাল থেকেই ওই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

ঘটনাস্থলে উপস্থিত তিপ্রা মথা প্রার্থী ডেভিড মুড়া সিং গুরুতর অভিযোগ তুলে বলেন, স্থানীয় বিধায়ক জিতেন মজুমদার প্রটোকল ভেঙে এডিসি এলাকায় প্রবেশ করেছেন এবং ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন। এর পাশাপাশি তিনি বহিরাগত ভোটারদের উপস্থিতি নিয়েও সরব হন।

অন্যদিকে, ১০ নং চাম্পাহাওর কেন্দ্রের লালছুরি ভোটকেন্দ্রে ভোটারদের বাধা দেওয়ার অভিযোগও সামনে এসেছে। একাধিক অভিযোগকে কেন্দ্র করে পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে এবং এলাকায় অগ্নিগর্ভ পরিস্থিতির সৃষ্টি হয়।

বিজেপি এবং তিপ্রা মথা সমর্থকদের মধ্যে সংঘর্ষের জেরে গোটা এলাকা বর্তমানে থমথমে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসন দ্রুত পদক্ষেপ নিয়েছে। ঘটনাস্থলে বিশাল টিএসআর (TSR), বিএসএফ (BSF) এবং পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। প্রশাসন বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে।

শেয়ার করুন: Facebook Twitter WhatsApp
এলাকার খবর