শিরোনাম
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...

মাত্র ৫০ সেকেন্ডে শেষ ১৩টি জীবন! ১০০ কিমি বেগে ছুটে আসা বাসে হঠাৎ 'বিস্ফোরণের মতো' শব্দ! তারপর...

প্রত্যক্ষদর্শীরা শিউরে উঠেছিলেন। ঝড়ের মতো ছুটে আসছিল সেই বাস। তার পরেই নিমেষে এলাকা রূপ নিল মৃত্যুপুরীতে। কী ভাবে ঘটল সেই ভয়াবহ দুর্ঘটনা? শুনলে শিউরে উঠতে হয়! মুহূর্তের মধ্যে ঝরে গেল ১৩টি প্রাণ। অভিযোগ, মদ্যপ অবস্থায় ঘণ্টায় প্রায় ১০০ কিমি বেগে ছুটে আসা একটি বাস প্রথমে একটি বাইককে ধাক্কা মেরে পরে একটি পিকআপ ভ্যানে সোজাসুজি ধাক্কা মারে। মাত্র ৫০ সেকেন্ডে তছনছ হয়ে যায় সবকিছু।

মদ্যপ চালকের বেপরোয়া বাসে মৃত্যু মিছিল:

শনিবার সন্ধ্যায় বিহারের কাটিহার জেলায় ন্যাশনাল হাইওয়ে ৩১-এর কোঢা ব্লকের কাছে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, নিয়ন্ত্রণ হারানো বাসটি প্রথমে একটি বাইকে ধাক্কা মারে, যেখানে বাবা-ছেলে ঘটনাস্থলেই মারা যান। এরপর দ্রুতগতিতে এগিয়ে গিয়ে একটি পিকআপ ভ্যানকে সোজাসুজি ধাক্কা মারে বাসটি।

বিহারের কাটিহার জেলায় ভয়াবহ দুর্ঘটনায় মুহূর্তের মধ্যে ১৩ জনের মৃত্যু হয়েছে। অভিযোগ, মদ্যপ অবস্থায় অতিরিক্ত গতিতে ছুটে আসা সেই বাসটি শুধু বেপরোয়াই ছিল না, তদন্তে জানা গেছে গত ৫ বছর ধরে গাড়িটি ছিল সম্পূর্ণ 'আনফিট'। মাত্র ৫০ সেকেন্ডের মধ্যেই পুরো এলাকা পরিণত হয় এক বিভীষিকাময় মৃত্যুপুরীতে!

"১০০ কিমি বেগে ছুটে আসা বাসটিতে হঠাৎ বিস্ফোরণের মতো শব্দ হয়, আর তার পরেই সব শেষ। বাইক আর পিকআপ ভ্যানটি দুমড়ে মুচড়ে একাকার হয়ে যায়।" - প্রত্যক্ষদর্শী।

তথ্যসূত্র: নিউজ১৮ বাংলা

এলাকার খবর