সর্বশেষ
সংবাদ লোড হচ্ছে...
মতামত

অসম যুদ্ধে ইরান: পরাজয় নাকি প্রতিরোধের বিজয়?

[১] আমেরিকা হচ্ছে সেই ভুমিখোর প্রতাপশালী জমিদারবাবু। যে দরিদ্র কৃষকদের ভিটেমাটি জোর জবরদস্তি করে মেরে খায়। আর ইরান হচ্ছে এখানে দরিদ্র কৃষক উপেন।

[২] চলমান এই যু দ্ধে ইরানের আর হারানোর কিছু নেই৷ যুদ্ধ স্থায়ী হলেও ইরান হারবেই। কেননা ইস্রো মেরি কার সাথে ইরানের এই যুদ্ধটা আসলে অসম লড়াই। কিন্তু প্রশ্ন হচ্ছে ইরানের হেরে যাওয়াটা কি আসলেই কোনো পরাজয় আর মেরিকার জয়টা কি আসলেই কোনো বিজয়!

[৩] দেখেন ইরান হচ্ছে দরিদ্র কৃষক উপেন আর মেরি কা হচ্ছে চরম প্রতাপশালী জমিদার। জমিদার চাইলেই উপেনের সব কিছু দখল করে নিতে পারে৷ কারন তার সৈন্যসামন্ত, টাকা পয়সা আর প্রচুর লাঠিয়াল রয়েছে। কিন্তু উপেনের কিছুই নেই। কিন্তু যখন জমিদার উপেনের ভুমি দখল করতে আসলো তখন উপেন তার হাতে থাকা লাঠি আর কাস্তে নিয়েই রুখে দাঁড়ালো। একাই জমিদারের বেশ কয়েকজন লাঠিয়ালকে ধরে কপোকাত করে ফেললো। উপেন জানে তার এই ভুমি তার কাছে থাকবে না তবুও সে সর্বশেষ চেষ্টা চালিয়ে গেলো। এদিকে জমিদার অনেক হুমকি ধমকি আর লোকবল দিয়ে একেরপর এক আক্রমণ করে সব ফসল তছনছ করে দিলো, কিন্তু তবুও উপেন পালটা প্রতিরোধ জারিই রাখলো। এদিকে এত বড় জমিদার হয়ে সামান্য একজন কৃষকের সাথে পেরে উঠতে না পেরে মান সম্মানের হানি হচ্ছিলো। তাই জমিদার সর্বশেষ কোনো রকম কৃষকের সাথে একটা চুক্তি করলো। যাতে কিছুটা হলেও মান সম্মান রক্ষা হয়।

[৪] হ্যাঁ ট্রাম্পের এটা একটা চরম পরাজয়। সব শর্ত মেনে নিয়ে যুদ্ধ বিরতিতে আসাটা ইরানের আপাতত বিজয়। কিন্তু এটা জানা কথা যে এই যুদ্ধ বিরতি হয়তো স্থায়ী হবে না কিন্তু তবুও ইরান বিজয়ী।

- সুমন আহমাদ

শেয়ার করুন: Facebook Twitter WhatsApp
এলাকার খবর